midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৮৩৬ কোটি ছাড়িয়েছে।
0 Comments
জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
দেশের শেয়ারবাজারকে গতিশীল ও প্রাণবন্ত করতে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের মূল উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে আইনি সংস্কার, পণ্যের বৈচিত্র্য আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে ২০২৫ ও ২০২৬ সালের মধ্যে তিনটি নতুন আইন ও বিধিমালা প্রণয়নের কাজ চলছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ এপ্রিল) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৭২ টি কোম্পানির শেয়ারের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।
দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গত রোববার বড় দরপতন হয়েছিল তবে এরপর টানা দুই কার্যদিবস গত সোম ও মঙ্গলবার সূচকে উত্থান দেখা গেছে। এ দুইদিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৫ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। টানা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার প্রতিফলন দেখা গেছে শেয়ারবাজারে। আগের কার্যদিবসে বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বড় পতনের মুখে পড়ে সূচক ১৪ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
আগের দিনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখে আজ (২৩ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে সূচক ও লেনদেন—দুই ক্ষেত্রেই অগ্রগতি দেখা গেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক প্রায় ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে অবস্থান করছে।
দেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত তিনটি প্রতিষ্ঠান অবসায়ন হচ্ছে না। এসব প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে।
আজ (২২ জানুয়ারি) শেয়ারবাজারে সূচকের নামেমাত্র পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ প্রধান সূচক প্রায় ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০ পয়েন্টে। তবে সূচক কমলেও বাজারে কিছু শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা ছিল তুঙ্গে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, সাম্প্রতিক আইনগত সংস্কারের ফলে শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি, বিশেষ করে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) প্রক্রিয়া অনেক সহজ হয়েছে।
স্টেকহোল্ডারদের মতামত ও সুপারিশের আলোকে চূড়ান্ত করা নতুন পাবলিক ইস্যু রুলস শেয়ারবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি শেয়ার দর যৌক্তিক পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থাটির মতে, এই বিধিমালার মাধ্যমে বাজারে কৃত্রিম দর প্রস্তাব, কার্টেল ও প্রাইস ম্যানিপুলেশনের সুযোগ অনেকাংশে কমে আসবে।
তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড সমাপ্ত ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের অর্থ এখনো বিনিয়োগকারীদের কাছে পাঠায়নি। লভ্যাংশ বিতরণের জন্য নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলেও প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়নি। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের ভালো শেয়ারের খরা কাটাতে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ১০টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বুধবার (০৭ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসবেন। মূলত লাভজনক এসব প্রতিষ্ঠানের শেয়ারবাজারে ছাড়ার বিষয়ে তাদের উৎসাহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
শেয়ারবাজার থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। গতকাল সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তিনি তাঁর শেয়ার কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
শেয়ারবাজারে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই বিধিমালার মাধ্যমে আইপিও প্রক্রিয়ায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে কেবল শক্তিশালী ভিতের কোম্পানিগুলোই বাজারে আসতে পারে। এতে আইপিওর অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
পুঁজিবাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক এসএমই বোর্ডে বড় নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে ১০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে—এমন যেকোনো বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।
একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ারদর বেড়েছে।
পুঁজিবাজারে তারল্য বাড়াতে ১০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত একটি কমিটি। পাশাপাশি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ প্রদানের উদ্দেশ্যে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি বিমা কোম্পানির সর্বশেষ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষকরা। বিশেষ করে, প্রতিকূল ও শর্তযুক্ত মতামত, বিষয়বস্তুর ওপর বিশেষ জোর, প্রতিষ্ঠান টিকে থাকা নিয়ে সন্দেহ এবং গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সর্বশেষ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকরা আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, প্রতিকূল ও শর্তযুক্ত মতামত, বিষয়বস্তুর ওপর বিশেষ জোর, প্রতিষ্ঠান টিকে থাকা নিয়ে সন্দেহ এবং গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারের লক্ষ্যে বুধবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দেয়া হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার। কোম্পানিগুলো হলো- কপারটেক ইন্ডাস্ট্রিজ পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, সিলভা ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
March 2026
Categories |