midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১১৮৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ৭০৫ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬০৫ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬টি কোম্পানির, বিপরীতে ৯৯ কোম্পানির দর কমেছে। আর ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। Source: Orthosongbad
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
January 2026
Categories |