midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ২৯ জানুয়ারি সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, কোম্পানিটির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। অন্যদিকে কোম্পানিটির অনুমোদিত মূলধন বিদ্যমান ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2026
Categories |