midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
নানা জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদনের যোগ্যতা নির্ধারণে আগের ঘোষিত রেকর্ড ডেট বহাল থাকবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। কোম্পানিটির আগের রেকর্ড ডেট ৮ জানুয়ারী ও বর্তমান রেকর্ড ডেট ২৫ জানুয়ারী উভয় বহাল থাকবে বলে কোম্পানির ওয়েবসাইট সূত্রে জানা গেছে। সুত্রে জানায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর এশিয়াটিক ল্যাবরেটরিজকে আইপিওর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে ৯৫ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরবর্তীতে ওই বছরের ১০ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার বিক্রির বিডিং বা নিলাম অনুষ্ঠিত হয়। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয় ৮ জানুয়ারী। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
March 2026
Categories |