midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
গত সপ্তাহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৩৫টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল রেখে বাকি সব শেয়ারের ওপর থেকে প্রত্যাহার করে নিয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার ফ্লোর প্রাইস বহাল থাকা ৩৫টির মধ্য থেকে আরো ২৩টির ক্ষেত্রে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বহাল রাখা হয়েছে ১২টির ওপর। গতকাল বিএসইসি এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আজ থেকে এটি কার্যকর হবে। ফ্লোর প্রত্যাহারসংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ জুলাই কমিশনের জারি করা আদেশ অনুসারে ফ্লোর প্রাইস ও অন্যান্য শর্ত শুধু ১২ কোম্পানির শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে Source: Bonikbarta.net
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2026
Categories |