midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সপ্তাহের শুরুতে রোববার (৩১ আগস্ট) শেয়ারবাজারে দেখা গেছে উচ্ছ্বাসময় পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৪.৩৯ পয়েন্টে অবস্থান করছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০১টির শেয়ার দর বেড়েছে, ১৪১টির দর কমেছে। বিশেষভাবে বিক্রেতা সঙ্কটে পড়ে ২০টি কোম্পানির শেয়ার হোল্ডেড (হল্টেড) হয়ে যায়।
0 Comments
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। সেই সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে শেয়ারবাজারে বিনিয়োগে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র। এর মধ্যে নারায়ণগঞ্জকেন্দ্রিক একটি চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা, জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।
রাজস্ব আহরণে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় বিকল্প উৎস হিসেবে শেয়ারবাজারকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বিদেশি অর্থায়ন শুধু প্রত্যক্ষ বিনিয়োগে সীমাবদ্ধ নয়, শেয়ারবাজারেও বিদেশি বিনিয়োগ আনার বড় সুযোগ রয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত ০৩ আগস্ট লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৭ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ১৬৮ কোম্পানি শেয়ার দর বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে সামান্য কমেছে লেনদেনের পরিমাণ।
দীর্ঘদিনের মন্দাবস্থা কাটিয়ে দুই মাসেরও কিছুটা বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। এর মধ্যে গত জুলাইয়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে সাড়ে ১২ শতাংশ।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কর্মদিবসে সূচকে কিছুটা পতন দেখা গেলেও বাজারে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণে ভাটা পড়েনি। বাজার বিশ্লেষকরা মনে করছেন, আগের ধারাবাহিক উত্থানের পর সূচকে এই স্বাভাবিক শুদ্ধিকরণ দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাজার গঠনের ইঙ্গিত দিচ্ছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (০৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
শেয়ারবাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। এই লক্ষ্যে রাষ্ট্র-পরিচালিত এবং বহুজাতিক মিলিয়ে ১৫টি সম্ভাব্য কোম্পানি চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে সরকারের অংশীদারত্ব রয়েছে এবং যেগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠান সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এবং ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
December 2025
Categories |