midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুর্বল মৌলভিত্তি ও লোকসানি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এক্ষেত্রে কোম্পানিগুলোর প্রচলিত দৈনিক সার্কিট ব্রেকার বা মূল্য পরিবর্তনের সীমা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
0 Comments
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারে কারসাজি প্রতিরোধের লক্ষ্যে ‘চলমান ব্যবসা’ (গোয়িং কনসার্ন) ঝুঁকিতে থাকা ৪২টি তালিকাভুক্ত কোম্পানির তালিকা প্রকাশ করেছে।
সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড ও শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দাম এবং লেনদেন অস্বাভাবিক ভাবে বাড়ছে। এর পেছনে নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা। কেন শেয়ার দুইটি অস্বাভাবিক আচরণ করছে তা খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সংস্থাটির সার্ভিলেন্স বিভাগ শেয়ার দুটির লেনদেন নজরদারিতে রেখেছে।
দীর্ঘদিন ফ্লোর প্রাইসের আওতায় থাকার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকোর শেয়ারের মূল্যসীমা (ফ্লোর প্রাইস) প্রত্যাহার করা হচ্ছে। এর ফলে সোমবার (৮ জুন) থেকে দুটি কোম্পানির শেয়ার বাজারের স্বাভাবিক চাহিদা ও জোগানের ভিত্তিতে লেনদেন হতে পারবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান। এর পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী কোম্পানি বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করবে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2026
Categories |