midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জুন) মূল্যসূচকের উত্থানে লেনদেন বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
0 Comments
সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বাংলাদেশের শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গিয়েছিল। তবে ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির খবরে বাজার দ্রুত ইতিবাচক ধারায় ফিরে এসেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এনেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ ১৩০ কোটি মার্কিন ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। ২৬ জুন বাংলাদেশের হিসাবে এ অর্থ জমা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ফ্ল্যাট ও ভবনে বিনিয়োগ করে কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে। আজ রোববার আগামী অর্থবছরের বাজেট চূড়ান্ত অনুমোদনের সময় কালোটাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের স্পট মার্কেটে যাচ্ছে আগামী ২২ জুন, রোববার ।
বাংলাদেশের নাগরিকদের কাছে নতুন করে আরও ৫ শতাংশ শেয়ার ছাড়ছে বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ। বিদ্যমান শেয়ারধারী ও প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে নতুন করে এসব শেয়ার বণ্টন করা হবে। অধিকারমূলক বা রাইট আকারে এসব শেয়ার ইস্যু করা হবে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জারের নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন বুধবার (১৮ জুন) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪টি ব্যাংক তাদের বিনিয়োগকারীদের জন্য ক্যাশ ডিভিডেন্ড হিসেবে প্রায় দুই হাজার কোটি টাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মোট ১ হাজার ৯৪০ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৫২৬ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যুগ্মপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালকের (উপসচিব) দায়িত্ব পালন করছেন।
টানা দরপতন, তারল্যসংকট এবং বিনিয়োগকারীদের আস্থার ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। এ অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে গতি ফেরাতে নেওয়া হয়েছে কয়েকটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। এসব উদ্যোগের সরাসরি সুফল পাবেন দেশের প্রায় ১৭ লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
December 2025
Categories |