midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
দেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত তিনটি প্রতিষ্ঠান অবসায়ন হচ্ছে না। এসব প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে।
0 Comments
আজ (২২ জানুয়ারি) শেয়ারবাজারে সূচকের নামেমাত্র পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ প্রধান সূচক প্রায় ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০ পয়েন্টে। তবে সূচক কমলেও বাজারে কিছু শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা ছিল তুঙ্গে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, সাম্প্রতিক আইনগত সংস্কারের ফলে শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি, বিশেষ করে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) প্রক্রিয়া অনেক সহজ হয়েছে।
স্টেকহোল্ডারদের মতামত ও সুপারিশের আলোকে চূড়ান্ত করা নতুন পাবলিক ইস্যু রুলস শেয়ারবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি শেয়ার দর যৌক্তিক পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থাটির মতে, এই বিধিমালার মাধ্যমে বাজারে কৃত্রিম দর প্রস্তাব, কার্টেল ও প্রাইস ম্যানিপুলেশনের সুযোগ অনেকাংশে কমে আসবে।
তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড সমাপ্ত ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের অর্থ এখনো বিনিয়োগকারীদের কাছে পাঠায়নি। লভ্যাংশ বিতরণের জন্য নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলেও প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়নি। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের ভালো শেয়ারের খরা কাটাতে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ১০টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বুধবার (০৭ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসবেন। মূলত লাভজনক এসব প্রতিষ্ঠানের শেয়ারবাজারে ছাড়ার বিষয়ে তাদের উৎসাহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
শেয়ারবাজার থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। গতকাল সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তিনি তাঁর শেয়ার কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
শেয়ারবাজারে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই বিধিমালার মাধ্যমে আইপিও প্রক্রিয়ায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে কেবল শক্তিশালী ভিতের কোম্পানিগুলোই বাজারে আসতে পারে। এতে আইপিওর অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
পুঁজিবাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক এসএমই বোর্ডে বড় নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে ১০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে—এমন যেকোনো বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
March 2026
Categories |