midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১০৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৩ কোটি ৯০ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬২টি কোম্পানির, বিপরীতে ৬৪ কোম্পানির দর কমেছে। আর ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। Source: dailysharenews.com
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
December 2025
Categories |