midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ মে) দেশের শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুরো সপ্তাহজুড়েই বাজারে দর বৃদ্ধির চেয়ে পতনের প্রবণতা বেশি দেখা গেছে, যদিও বড় ধরনের ধসের পরিস্থিতি তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা এলেও তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখনো সংশয় রয়েছে। ফলে দিনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। তবে বাজারে লেনদেনের পরিমাণ বাড়ায় বিনিয়োগকারীদের আস্থা এখনো পুরোপুরি নষ্ট হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৪ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ৭ দশমিক ৪৭ পয়েন্ট, যা দিনশেষে ২ হাজার ১ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে এদিন মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ১৯৮টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের দিক থেকে ডিএসইতে বৃহস্পতিবার মোট ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৭৭ কোটি ২৪ লাখ টাকা। Source: Sharenews24.com
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2026
Categories |