midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে গত দশ মাসের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাড়িয়েছে। তবে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ০৮৯ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টি কোম্পানির, বিপরীতে ১৭১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। Source: Arthosuchak
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
January 2026
Categories |