midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়োগ দেওয়া পাঁচজন প্রশাসককে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে জুলাইয়ের শেষদিকে প্রশাসকদের থেকে ব্যাংকগুলো বুঝে নেয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ মুনাফাসহ ফেরত পাবেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা হেয়ারকাট বাতিলের প্রজ্ঞাপন ও প্রতিশ্রুত মুনাফাসহ টাকা ফেরতের দাবি জানান। গত বছর আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, অনিয়ম ও সুশাসনের ঘাটতিতে থাকা এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়া তদারকির জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগ দেয়া হয়। সবশেষ গত ৮ জুন চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং এমডি হিসেবে আবেদুর রহমান সিকদার নিয়োগ পান। পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির প্রেক্ষাপটে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে ৫ ব্যাংক বুঝে নেয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। একই বোর্ডে যুক্ত হবেন আরও অভিজ্ঞ ব্যক্তিরা। Source: sharebazarbd.com
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2026
Categories |