midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৪টি কোম্পানি এখন পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসব কোম্পানি বিনিয়োগকারীদের মধ্যে মোট ২৪৩ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ১৬৫ টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাজার বিশ্লেষকদের মতে, এমন অনিশ্চিত বাজার পরিস্থিতিতে এটি বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা। কারণ ডিভিডেন্ড ঘোষণার মাধ্যমে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবস্থাপনার স্থিতিশীলতা প্রতিফলিত হয়। এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে এবং নতুন করে বাজারে অর্থপ্রবাহ ও বিনিয়োগ প্রবণতা বাড়তে পারে।
কোম্পানিগুলোর নাম ও ডিভিডেন্ডের পরিমাণ নিচে দেওয়া হলো- অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ৯০৪টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ৬০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ২ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৯৪২ টাকা ৪০ পয়সা। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ২ কোটি ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ২৫৫টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ২৫৫ টাকা। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার। প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৮ কোটি ৮৫ লাখ টাকা। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২২টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২২ টাকা। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ২ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৫ কোটি ৪২ লাখ ৭ হাজার ৭১৯ টাকা ৪৬ পয়সা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৫৭৬টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ২ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৭৮৮ টাকা। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪০ লাখ। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ২ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা। এক্সপ্রেস ইন্সুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৬ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৪৬৪টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৩ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৭৩২ টাকা। ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৪৪টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৬ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ২১৬ টাকা। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১ টাকা। গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা ৫০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ২৫ কোটি ৪ লাখ ৭০ হাজার ৪৮৫ টাকা। ফেডারেল ইন্সুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৭ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৬৪৩টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৭ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৬৪৩ টাকা। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৬৬টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৫ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৬৬ টাকা। ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ২১৫টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৩০ টাকা। কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৩টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৩ টাকা। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি টাকা। নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬১১টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬১১ টাকা। নিটল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ২ লাখ ৭ হাজার ৬৩৯টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ২ কোটি ১ লাখ ৩ হাজার ৮১৯ টাকা ৫০ পয়সা। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৩৬০টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬ টাকা। প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৭৩৫টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ১৪ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৪৭০ টাকা। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৬২ লাখ। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৫০৬টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৫ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৫০৬ টাকা। ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ৪১ হাজার ৫৭২টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৩ লাখ ৪১ হাজার ৫৭২ টাকা। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা ৫০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ২৪ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৫৫০ টাকা। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা। প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭ টাকা। রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫ কোটি ২০ লাখ ৯৯ হাজার ১৯৭টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ৬০ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৩ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৫১৮ টাকা। রূপালী ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৪১১টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৪১১ টাকা। রিল্যায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৮৭টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৩১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ২৬১ টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৫৯২টি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৫৯২ টাকা। সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪কোটি। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ২০ লাখ টাকা। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ। প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫ পয়সা হিসেবে বিনিয়োগকারীরা পাচ্ছে ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
March 2026
Categories |