midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
আজ (২৬ এপ্রিল, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৫ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং, এপেক্স ট্যানারি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আজিজ পাইপস এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে সাফকো স্পিনিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স ট্যানারির। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ১০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৯০ পয়সায় অন্য কোম্পানিগুলোর মধ্যে- আজিজ পাইপসের ৫ টাকা বা ৯.৮২ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২ টাকা বা ৯.৭১ শতাংশ দর বেড়েছে। Source: Sharenews24.com
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2026
Categories |