midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১০টি কোম্পানির শেয়ারদর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, বুধবার (১৯ নভেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। brac epl single inner regular দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড । কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, ফার কেমিক্যালস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রোডাক্টস লিমিটেড, আফতাব অটো লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড এবং এসবিএসি ব্যাংক লিমিটেড। Source Arthosuchak.com
1 Comment
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
December 2025
Categories |